1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ভারতকে সময়মতো ‘সমুচিত জবাব’ দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৫ বার প্রদশিত হয়েছে

ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’ ‘আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আশা করছে যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের জনগণের কল্যাণ বয়ে আনবে,’ বলা হয় বিবৃতিতে। আজ ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলা ও গোলাগুলিতে তাদের ২৬ নাগরিক নিহত হয়েছে। আর ভারতের হিসাব অনুযায়ী, ১২ জন নিহত হয়েছেন। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies