সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিবাদ্যকে সামনে রেখে সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়ে হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন সারিয়াকান্দি উপজেলা কমিটির আয়োজনে উপজেলার চত্বরে একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়। অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এর আগে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী রফিকুল ইসলাম বলেন,মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার।আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,শাহজাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,পৌর মৎস্যজীবিদল সভাপতি কাঞ্চন প্রামানিক,সাধারণ সম্পাদক ঘেরু সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মৎস্যজীবী, মৎস্যচাষী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষিকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত
