স্টাফ রিপোটারঃ “আপনাদের স্বপ্ন, আমাদের প্রতিদিনের প্রচেষ্টা” শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার আলোর দিশারী হিসাবে অতীতের শিল্পনগরী বর্তমানে বাণিজ্য ও সংবাদপত্রের নগরী হিসেবে খ্যাত বগুড়া থেকে ১৬ আগস্ট ২০০২ সালে যাত্রা শুরু করে দৈনিক উত্তর কোণ। নানা চড়াই উৎরাই, বাধা-বিপত্তির মাঝেও মাথা উঁচু করে ধীর পায়ে ২৪ বছর অতিক্রম করে ১৬ আগস্ট ২০২৫ পঁচিশ বছরে পদার্পণ করলো দৈনিক উত্তর কোণ। ১৬ আগস্ট রবিবার বিকালে বগুড়া প্রেসক্লাবে ব্যাপক উৎসাহ উদযাপন এর মধ্যে দিয়ে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণের সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রকাশক মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু’র সভাপতিত্বে এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক সবুস শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাইন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, ইনছান আলী শেখ, আব্দুস সালাম, আমিনুল ইসলাম কোয়েল, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান, বিএনপির নেতা শফিকুল ইসলাম, আসাদুজ্জামান অটল, দৈনিক উত্তর কোণ পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি বজলুর রশীদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক উত্তর কোণ পত্রিকায় স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, আসাদুল হক কাজল, শামীম আলম, আল আমিন মন্ডল, জাফর আহম্মেদ মিলন, মাশারুল ইসলাম পিয়াল, রাশেদুল ইসলাম রাশেদ, প্রতিনিধি পিএম রতন, মহিউদ্দিন প্রমুখ।
উত্তরকোণ
দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
