উত্তরকোণ

মহাদেবপুরে বিশ^ আদিবাসী দিবস পালিত

মহাদেবপুরে বিশ^ আদিবাসী দিবস পালিত

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে বিশ^ আদিবাসী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদ হলরুমে হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হেকস/ইপার এর সিনিয়র পাটনারশীপ কোঅডিনেটর রুকুনুল ইসলাম রোকন, উপজেলা অ্যাডভোকেসী প্লাটফরমের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান , ডাসকোর থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন, মনিটর অফিসার আলতাফুর রহমান, সিডিও জয়দেব বর্ম্মন প্রমুখ । এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে অনুষ্ঠানে অংশগ্রহনকারী আদিবাসীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

শেয়ার: