উত্তরকোণ

পঞ্চগড় থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ

পঞ্চগড় থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ

মোঃসফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলা থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ| সরেজমিনে জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে কোথাও তেমন কাউন চাষাবাদ খুঁজে পাওয়া যায়নি| কেউ কেউ শখের বসে ৫/১০ শতক জমিতে কাউন চাষ করেছেন| এ সময় কথা হয় বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের উলিপুকুরী গ্রামের চাষী রমজান মিয়ার সাথে| তিনি ৮ শত জমিতে কাউন চাষ করেছেন| বর্তমানে কাউন এর শীষ বের হয়েছে| অল্প কয়েকদিনের মধ্যে কাউন ক্ষেত ঘরে তুলবেন| আরো কয়েকজন কৃষক কাউন আবাদ করেছেন অল্প জমিতে শখের বসে| অনেক কৃষক জানান, কাউন চাষ আমাদের আর করতে হয় না| এখন ভুট্রা আর বাদাম চাষাবাদ বেশী হচ্ছে| উপজেলার বিস্তৃর্ণ অঞ্চল এখন ভুট্রা আর বাদামের ক্ষেতে ভরে গেছে| তারা জানান, এখন কাউন আবাদ করতে কৃষকরা আর আগ্রহী নয়| এমন এক সময় ছিল অনেক মানুষ কাউনের ভাত খেয়ে জীবিকা নির্বাহ করতো| এই তো ২০/২৫ বছর আগে আষাঢ় ও শ্রাবণ মাসে নিম্ন আয়ভুক্ত পরিবারের অনেকে কাউন এর ভাত খেয়ে দিনাতিপাত করেছে| এছাড়াও কাউনের চালের পায়েস সুস্বাদু – স্বাদে অতুলনীয় ও খুবই প্রিয় খাবার এ এলাকার মানুষদের কাছে । সবার কাউন এর আবাদ না করার কারণ হিসেবে তারা জানান, বাজারে কাউন এর দাম কম| দাম কম হওয়ার কারণে কৃষকরা লাভবান হতে পারছেন না কাউন চাষাবাদ করে| এজন্য অনেক কৃষক কাউন চাষ ছেড়ে দিয়েছেন| এখন উপজেলার প্রায় প্রত্যেক কৃষক বোরো ধান ব্যাপক হারে চাষাবাদ করছে| তাই কৃষকদের আর ভাতের অভাব দেখা যায় না| তাই অভাব দুর করার জন্য তাদের আর কাউন এর ভাত খেতে হয় না| কাউন চাষ যে ভাবে হারিয়ে যাচ্ছে, তাতে আমাদের নতুন প্রজন্ম পরবর্তীতে আর কাউন চাষাবাদ সম্পর্কে কিছু জানবে না| এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার জানান, আমরা কৃষি বিভাগ কৃষকদের সব রকমের রবি শস্যের চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ প্রদান করি| তিনি বলেন, কাউন চাষাবাদে এ অঞ্চলের কৃষকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে| আমরা ৫০ হেক্টর জমিতে কাউন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি| মনে হয় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে কাউন চাষাবাদ হয়েছে|

শেয়ার: