1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি গাবতলীর বালিয়াদিঘীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে- সাবেক এমপি লালু দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে শিক্ষক-কর্মচারী সমিতির দোয়া মাহফিল নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি জুলাই মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে, নতুন বাংলাদেশ দেখতে চাই-মির্জা ফখরুল চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে তৃতীয় জোটের যাত্রা শুরু ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যায় জড়িতরা ঘুরছে প্রকাশ্যে ধরছে না পুলিশ’:অভিযোগ বাবা-মায়ের

তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

  • সম্পাদনার সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

ইতিহাস গড়ে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে ঐতিহাসিক শপথগ্রহণ করলেন তিনি। সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন তিনি।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। ১৯৫১-৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনে ৪৮৯টি লোকসভা আসনের মধ্যে ৩৬৪টি আসনে জিতেছিল কংগ্রেস। ১৯৫৭ সালে ৪৮৯টি আসনের মধ্যে ৩৭১টিতে জিতেছিল। ১৯৬২ সালে ৩৬১টি আসন জিতেছিল কংগ্রেস।

আর মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০১৪ সালে। টানা ১০ বছরের কংগ্রেসের শাসনের পরে বিজেপির ঝড় উঠেছিল ভারতে। আর প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

২০১৯ সালে বিজেপির আধিপত্য আরো বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন। আর ২০২৪ সালের ৯ জুন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন মোদি।

সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies