1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তালেবান

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক :আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেছেন, তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোত্তা কি। খবর ডেইলি সাবাহর।
মোত্তাকি বলেন, তালেবান বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা আশা করছি, তুরস্ক আফগানিস্তানের নাগরিকদের পাশে দাঁড়াবে এবং অবকাঠামোর উন্নয়নে সাহায্য করবে। বিশেষ করে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পুনঃসংস্কারে সহযোগিতা করবে।
তীব্র সংকটের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোত্তাকি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন— তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।
শাহীন বলেছিলেন, তুরস্ক তালেবানের প্রতি যেমন আচরণ করবে, আমরাও প্রতিদানে ঠিক তেমনটাই করব। যদি তুরস্ক তাদের ‘মুসলিম ভাই’ হিসেবে আমাদের দেখে, তবে তালেবান তাদের ক্ষেত্রেও এমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে এবং এ বিষয়টিকে সাধুবাদ জানাবে।
‘মুসলিম হিসেবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি’, যোগ করেন শাহীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies