1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

সরকারের পতন হলেই সব সমস্যার সমাধান হবে : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার প্রদশিত হয়েছে

ঢাকা: সরকারের পতন হলে সব সমস্যার সমাধানের পথ খুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর রায় বলেন, ‘সরকার আজকে আমাদেরকে যেভাবে হয়রানি করছে এর পরেও বসে থাকার কোনো কারণ নেই। এখন আমাদের একটাই উদ্দেশ্য, আওয়ামী সরকারকে হটানো। আমি মনে করি সরকারের পতন হলে সব সমস্যার সমাধানের পথ খুলবে।’
তিনি বলেন, ‘দলের মহাসচিবসহ আমাদের চেষ্টা চলছে, সুদৃঢ় একটা জাতীয় ঐক্য গড়ে তোলার। এখন সব দল-মত নির্বিশেষ একটাই ইস্যু- অবাধ, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি এবং এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। সরকারের এই পদত্যাগ আমাদের নিশ্চিত করতে হবে। আসুন আমরা সরকার পতনের এক দফায় এগিয়ে যাই।’
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে আমরা মতামত দিতে পারি। তবে আমি বলবো, এই সরকারকে ক্ষমতায় রেখে ফেরেস্তা এনে নির্বাচন কমিশন গঠন করা হলেও লাভ হবে না।’
সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় জাতীয়তাবাদী মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, হেলেন জেরিন খান, ইয়াসমীন আরা হক, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies