1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

শামীম ওসমান শাস্তিযোগ্য অপরাধ করেননি : সিইসি

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ বার প্রদশিত হয়েছে

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধির লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে মাঠে নামার ঘোষণা দিলেও তিনি (শামীম ওসমান) নামেননি। এতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয়।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসে নগরীর মর্গান স্কুলে প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কী দায়িত্ব সেটা নতুন করে বলার নেই। আমি বলবো নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনাদের নিরপেক্ষতাই সবচেয়ে বড় অস্ত্র। এটাই প্রথম কথা। একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে একেকটা মত থাকতে পারে, কোনো ব্যক্তি বা দলের প্রতি দুর্বলতা থাকতে পারে। কিন্তু যখন আপনি নির্বাচন পরিচালনা করবেন তখন কে কোন মতের এটা আপনার মাথায় থাকে না নিশ্চয়ই। এবং আমরা সবাই সেভাবে দায়িত্ব পালন করি। এটা একটা নির্বাচনকালীন প্রতিজ্ঞা।’
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমের জন্য নির্বাচন কমিশনকে অনেক তিরস্কার সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা তখন বিশ্বাস করেছি এটাই একমাত্র নির্ভরযোগ্য প্রযুক্তি যার মাধ্যমে নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব। তাই আমরা কারো তিরস্কারে কর্ণপাত করিনি। ইভিএম নিয়ে আমাদের যাত্রা অব্যাহত রেখেছি। এটা ব্যবহারে ভুল হতেই পারে। সে ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। প্রথমে ইভিএম আরো জটিল ছিল, এখন এটা সহজ হয়েছে। আমরা ইভিএম এক্সপার্ট তৈরি করে ফেলেছি, আরো তৈরি করবো।’
তিনি আরো বলেন, ইভিএম এমন একটা প্রযুক্তি যা পৃথিবীর অনেক দেশের চেয়ে উন্নতমানের। আপনারা জানেন পৃথিবীর কোনো দেশে আধা ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয় না। আমেরিকায় দুই সপ্তাহ পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর ইভিএমে আধা ঘণ্টা লাগে। আগে রাত কাভার হয়ে যেত ভোট গণনা করতে গিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies