1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অর্ধেক আসনে যাত্রী নিয়ে ১৫ জানুয়ারি থেকে চলবে সব ট্রেন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা আসার পর বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। কোনো ট্রেন বন্ধ করা হবে না।  রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। সব ট্রেনই চলবে। কোনো ট্রেন বন্ধ করা না। আগামী ১৩ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে যাত্রীবাহী ট্রেন।’
করোনা সংক্রমণ রোধে ১৩ জানুয়ারি থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।  সরদার সাহাদাত আলী জানান, ১৫ জানুয়ারির ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১২ জানুয়ারি থেকে। তিনি বলেন, ‘টিকিট আগাম বিক্রি হওয়ায় ১৩ জানুয়ারি থেকে ট্রেন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে না। যারা আগাম টিকিট কিনেছেন, তারা যেতে পারবেন। ১৫ জানুয়ারি থেকে ট্রেন যেন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারে, এজন্য মঙ্গলবার সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies