1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় শুভ সংঘর উদ্যোগে আরও ২শত কম্বল বিতরণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ ‘‘শুভ কাজে সবার পাশে”—শ্লোগান সামনে রেখে নওগাঁয় বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার বিভিন্ন মাদাসায় পৃথক পৃথক ভাবে কালের কন্ঠ ও শুভ সংঘের আয়োজনে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের রওদাতুল কোরআন ফতেপুর আক্কাছ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের এবং বোয়ালিয়া ইউনিয়নের বশিপুর নূরাণী মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে ও দুস্থ ও অসহায় ও শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে কম্বল প্রদান করা হয়। উক্ত কম্বল বিতরণ করার সময় রওদাতুল কোরআন ফতেপুর আক্কাছ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবলহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান আযম। তিনি বলেন, এ তীব্র শীতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খুজে বের করে তাদের মাঝে কম্বল বিতরণ করে নজিরবিহিন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই এ বসুন্ধরা গ্রুপের ও কালের কন্ঠ শুভ সংঘের আরও সাফ্যল কামনা করি। এসময় অন্যান্যদের মধ্যে পিরোজপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম, দুবলহাটি ইউপি ৩নং ওর্য়াড সদস্য উজ্জল হোসেন, রওদাতুল কোরআন ফতেপুর আক্কাছ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মোকছেদ আলী কুদুস,প্রধান শিক্ষক হাফেজ মো.ফিরোজ,সহকারী শিক্ষক হাফেজ মো.আব্দুল মাজেদ, প্রমূখ উপস্থিত ছিলেন।
শীতার্ত পথচারি ওয়াজেদ বলেন, এ শীতোত হ্যামি অনোক কষ্টত আছিনো বা। কম্বলটা পায়া খুব উপকার হলোরে বা। আরেক শীতার্ত পথচারি রশিদ কম্বল হাতে পেয়ে আবেগ প্রবণ হয়ে বলেন, তোমরা এ শীতোত হ্যামকে কম্বল ঢয়া দিলেন দোয়া করি তোমাকে ভালো হকো। বোয়ালিয়া ইউনিয়নের বশিপুর নূরাণী মহিলা মাদ্রাসার দুস্থ ও অসহায় ও শীতার্তদের ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময় নূরাণী মহিলা মাদ্রাসার পরিচালক এনামুল হক, সাংবাদিক সজিব হোসেন, বকুল হোসেন সহ শুভ সংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার পরিচালক এনামুল হক বলেন আমাদের এ মাদ্রাসায় অনেক এতিম শিক্ষার্থী মেয়েরা পড়াশোনা করছে। প্রচন্ড শীতে তারা কষ্ট পাছিলো কম্বল পাওয়ায় তারা শীত নিবারণ করতে পারবে। বসুন্ধরা গ্রুপের মালিক ও কালের কন্ঠ শুভ সংঘের জন্য দোয়া প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies