1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাসপোর্ট-ভিসার পরিবর্তে স্বল্পমেয়াদি অনুমতিপত্র ‘চালুর পরিকল্পনা’-বিজিবি মহাপরিচালক

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন-নতুন উদ্যোগ নিচ্ছে বিজিবি ও বাংলাদেশ সরকার। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষদের জন্য পাসপোর্ট-ভিসার স্থলে স্বল্পমেয়াদি অনুমতিপত্র চালু করার পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে বিএসএফ ও ভারত সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। অনেক সময় সীমান্তে পরিস্থিতির শিকার হয়ে নিরপরাধ মানুষও হত্যাকাণ্ডে শিকার হয়ে থাকতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি ও বাংলাদেশ সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে ওই সমস্ত এলাকায় অনেকের আত্মীয়-স্বজন দুই পারেই বসবাস করে। ফলে বিভিন্ন উৎসব-পার্বণ কিংবা অতি জরুরি প্রয়োজনে তাদের যাতায়াত আদিকাল থেকে চলে আসছে। কিন্তু এখন সীমানা হয়েছে। পাসপোর্ট-ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ এক দেশ থেকে আরেক দেশের সীমানায় ঢুকলে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। এসব বিষয় বিজিবি যাচাই-বাছাই করছে। ভিসার বদলে যদি স্বল্পমেয়াদি অনুমতিপত্র চালু করা যায় তাহলে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যাকাণ্ড অনেকটাই রোধ করা সম্ভব হবে। মহড়া পরিদর্শন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক ছাড়াও বিজিবি উত্তর-পশ্চিম রিজিওন, রাজশাহী ও রংপুর সেক্টর, বিজিবি নওগাঁ ও পত্নীতলা ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies