1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের প্রয়োজন: ড. কামাল

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

ড. কামাল হোসেন বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। আমি সবসময় ঐক্যের কথা বলেছি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবারও বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুন্ঠিত’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে ‘দেশের মালিক জনগণ’। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, আজ ১০ জানুয়ারি, আমার জীবনের স্মরণীয় দিন। এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশে ফিরেছিলাম। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তা আজ অনেক দূরে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা রক্ষা করতে আসুন আবার আমরা ঐক্যবদ্ধ হই। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আসাদুজ্জামান বীর প্রতীক মহিউদ্দিন আব্দুল কাদের, অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট জগলুল আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies