1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। বিরোধীদলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছার ব্যবহার করা হচ্ছে। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি। নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তাদের বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ও মতের মানুষরা বসবাস করছে বন্দি শিবিরে অবস্থান করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতনের এক বিপদজনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে। শাসকগোষ্ঠীর হিংস্র দানবেরা রক্তের নেশায় সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। আওয়ামী লীগ সহিংস সন্ত্রাসে উৎসাহী একটি দল। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।সরকারের ক্ষমতা টলোমলো বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, তবে তাতে কোনো কাজ হবে না। তাদেরকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies