1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর হাপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন উরফে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নওগাঁ বিজিবি-১৬, সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণস্বদা গ্রামের মো.আলাউদ্দীন এর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাঠে কাজ করতে যেয়ে তারা মরদেহ দেখতে পান। বাংলাদেশ-ভারত সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ ( ওসি ) তারেকুর রহমান সরকার জানান, ভারত থেকে ভোরে ফেরার পথে বিএসএফ এর গুলিতে সালাউদ্দীন মারা যায়। লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে রয়েছে তাদের সীমান্তে। বিবিজির পক্ষ থেকে লাশ ফেরত আনার জন্য আলোচনা চলছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে নওগাঁ ১৬ বিজিবির সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বলেন, নিহত যুবক সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহত মকবুল ওরফে সালাউদ্দিন গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন। ধারনা করা হচ্ছে শনিবার ভোরে কোন এক সময় ভারত থেকে অবৈধভাবে গোপনে গরু আনার সময় বিএসএফ এর গুলিতে সে মারা যায়। বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) লাশ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে । যথাযথ ব্যবস্থা গ্রহণ করে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies