1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪৬

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন এক হাজার এক শ’ ৪৬ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে পৌঁছেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। এই নিয়ে দেশে করোনাভাইরাসের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস শনাক্তের হার পাঁচ দশমিক ৬৭ ভাগ। এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, আগের ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু এবং এক হাজার এক শ’ ৪০ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ছিল চার দশমিক ৮৬ শতাংশ। মোট পরীক্ষায় এই পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ ভাগ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক শ’ ৭০ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে মহামারী এই ভাইরাসে সংক্রমিত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies