1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

নির্বাচনী সহিংসতার দায় প্রার্থী-সমর্থকদের, ইসির নয়: সিইসি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০০ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রের বাইরে। আমরা প্রার্থী ও সমর্থকদের বারবার বলি সহনশীল হতে। প্রত্যেক হত্যাকাণ্ডের জন্য আমরা মর্মাহত। এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসা পরায়ণ নয়। রক্তপাত নয়। সিইসি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে সহিংসতা হচ্ছে। পুলিশও অনেক সময় ভিকটিম হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। অনেক ধৈর্য নিয়ে তারা দায়িত্ব পালন করেন। পঞ্চম ধাপে ইউপি ভোটের পর্যবেক্ষণ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই’ বক্তব্যের প্রেক্ষিতে সিইসি বলেন, কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন। উনি তো এ রকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচারের জন্য। তিনি বলেন, মাহবুব তালুকদারের এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছে, সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies