1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কেজিতে ৪ টাকা ১৫ পয়সা কমলো সিলিন্ডার গ্যাসের দাম

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

দেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। চলতি মাসের জন্য বেসরকারি পর্যায়ে প্রতি কেজি এলপিজি দাম ধরা হয়েছে ৯৮ টাকা ১৭ পয়সা। গত মাসে যা ছিল ১০২ টাকা ৩২ পয়সা। এর মাধ্যমে কেজিতে চার টাকা ১৫ পয়সা বেশি কমলো সিলিন্ডার গ্যাসের দাম। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুসারে, বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ১৭৮ টাকা ৷ ডিসেম্বরে এর দাম ছিল ১ হাজার ২২৮ টাকা। ফলে সিলিন্ডার প্রতি কমলো ৫০ টাকা। আজ ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও এর দাম কমানো হলো। সংশ্লিষ্টরা জানান, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমেছে। একই সঙ্গে কমেছে পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দাম প্রতি কেজি ৯৯ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। বিইআরসির ঘোষণা অনুসারে, জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম হবে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সা। যা ডিসেম্বর মাসে ছিল ৫৭ টাকা ২৪ পয়সা। এতে লিটারে কমেছে প্রায় ২ টাকা ৩০ পয়সা। সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭৯৫ ডলার থেকে কমে ৭৪০ ডলার এবং ৭৫০ ডলার থেকে কমে ৭১০ ডলারে নেমেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ ধরে জানুয়ারি মাসের এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies