1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

দেশে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত পাঁচ শতাধিক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭২ জনে। এ ছাড়া উল্লেখিত সময়ে দেশে নতুন করে ৫১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সরকারি হিসাবে আরও ২৯০ জন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies