1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

আওয়ামী লীগ সরকারকে বিদায় না করলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সরকারকে বিদায় না করলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনের ওয়ার্মআপ চলছে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে বিদায় না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কারণ এই সরকার ইতিমধ্যে দেশের মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার, সংবাদপত্রে লিখার অধিকার হরণ করেছে। সুতরাং অবিলম্বে এই এক দলীয় সরকারকে বিদায় করতে হবে।’ তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া এদেশে উড়ে এসে জুড়ে বসেননি। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনবারের প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধীদলীয় নেত্রী। তিনি এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। অবিলম্বে যদি বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেয়া হয় তাহলে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সে লক্ষ্যে আমাদের আন্দোলনের ওয়ার্মআপ চলছে। ফুটবল খেলার আগে যেমন খেলোয়াররা ওয়ার্মআপ করে নেয়, তেমনি আমরাও সরকার পতনের আন্দোলনের ওয়ার্মআপ করে নিচ্ছি। শিগগিরই সরকার পতনের তীব্র আন্দোলন শুরু হবে।’ জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী সদস্য ফরহাদ হোসেন আজাদ, আক্তারুজ্জামান, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies