1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তৈমূর বিজয়ী হলে জনতার বিজয় হবে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৈমূর আলম খন্দকার জনগণের দাবির মুখে, পরিবেশ-পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি এখন জনতার প্রার্থী। তিনি বিজয়ী হলে জনতার বিজয় হবে। তাই নারায়ণগঞ্জে আপামর জনতা তাকে বিজয়ী করার জন্য কাজ করবেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পদক এ টি এম কামালকে মুঠোফোনে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। এদিন বিকেলে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন এ টি এম কামাল। এ টি এম কামাল বলেন, ‘মহাসচিব বলেছেন, তৈমূর ব্যর্থ হলে কিন্তু সরকার বলবে বিএনপির একজন নেতা স্বতন্ত্র নির্বাচন করে পরাজয় বরণ করেছেন। এমন পরিস্থিতিতে আপনারা বিবেক-বিবেচনা করে যা ভালো মনে হয় করবেন। আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের কর্তব্য ঠিক করে নেবেন।’ কামাল আরো বলেন, ‘মহাসচিব যখন ফোন দেন তখন আমরা ওলামাদলের একটি বৈঠকে ছিলাম। আমি তখন তৈমূর আলম খন্দকারের কাছে ফোন দিলে তার সাথেও মহাসচিবের কথা হয়েছে। তিনি প্রার্থীর খোঁজ-খবর নিয়েছেন।’
এ টি এম কামাল জানান, ‘মহাসচিব আরো বলেন, নারায়ণগঞ্জে নির্বাচনে কাজ করতে দলীয় কোনো বিধি-নিষেধ নেই। আপনারা যদি ইচ্ছা করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যদি কাজ করেন এতে দল বাধা দেবে না। যেহেতু আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি তাই স্থানীয় মানুষের চাহিদা ও তাদের পছন্দের প্রার্থী নিয়ে আমাদের কোনো বিধি-নিষেধ নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies