1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কালাইয়ের ইউএনও

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২২২ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে শীতের রাতে জবুথবু হয়ে রাস্তার ধারে ও ফুটপাতে ঘুমাচ্ছেন ঐসব মানুষেরা। তখন নিজে না ঘুমিয়ে গভীর রাতে শীতার্ত মানুষদের গায়ে উষ্ণ কম্বল জড়িয়ে দিলেন কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
গতকাল মঙ্গলবার গভীর রাতে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার, সিনেমা হল মোড় ও কালাই বাসস্ট্যান্ডে পাশে আশ্রয় নেয়া ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঘুরে ঘুরে প্রায় ১শ ৫০ টি কম্বল বিতরণ করেছেন তিনি। আদর মাখানো তার হাতে কম্বল জড়িয়ে দিয়ে তাদের খোঁজ-খবরও নেন উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এই উপজেলার নির্বাহী অফিসারের এমন উদ্যোগ এরইমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। গভীর রাতে টুকটুক তালুকদারের হাত থেকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটে। তারা বলেন, এই কনকনে তীব্র শীতে রাতযাপন কিভাবে করবেন তা ভেবে পাচ্ছিলনা তারা। কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের হাত থেকে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। কনকনে শীতকে উপেক্ষা করে গভীর রাতে ছুটে এসে কম্বল দেয়ায় টুকটুক তালুকদার’কে ধন্যবাদ জানান তারা। উক্ত কম্বল বিতরণকালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies