1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি:“মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ’ এ স্লোগান নিয়ে নওগাঁয় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ মন্ত্রে উজ্জীবিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ, জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জর পরিচালক ও রেঞ্জ কমান্ডার রাসেল আহমেদ। এ সময় বক্তারা প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, পূজাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকা গ্রহণের কথা তুলে ধরে তাদের অব্যাহত ভাবে কাজ করে উন্নত দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান। তবে সরকার প্রান্তিক পর্যায়ের এই বাহিনীর জীবনমান আরো আধুনিকায়ন করার লক্ষ্যেও নানা পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান বক্তারা। পরে জেলায় কর্মরত বাহিনীর বিভিন্ন সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies