1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পদ্মা সেতুর উদ্বোধন হবে ২০২২ সালের জুনে : কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

টার্গেটের মধ্যেই ২০২২ সালের জুনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয় থেকে ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পদ্মা সেতুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে, এটা শেষ হলেই শেষ। আমাদের টার্গেটের মধ্যেই ২০২২ সালের জুনে পদ্মা সেতু উদ্বোধন হবে, সেটি তো আগেও বলেছি। নতুন বছরে মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নতুন বছর মানে যে বছর শুরু হতে যাচ্ছে, ২০২২ সালে উদ্বোধন করা হবে। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্দিষ্ট দিন-তারিখ সময়মতো শুনতে পাবেন। আমাদের টার্গেট ২০২২ সাল। মন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি। পর্যায়ক্রমে এ সেবার বিস্তার হবে, আরো নতুন রুট যুক্ত হবে। গোটা ঢাকা শহরকে একটা সুশৃঙ্খল পরিকল্পনার মধ্যে আনতে হবে। আরো ৪২টি রুট করার পরিকল্পনা আছে, মাত্র তো শুরু হলো। ঢাকা সিটি ও তার আশপাশে এই রুট চালু হবে। এর মধ্যে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরও আছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, একটা সরকারের নীতিগত কোনো বিষয়ে সবার কথা বলা উচিত না। এ বিষয়ের দায়িত্ব আইনমন্ত্রীর। তিনি এ বিষয়ে যতটুকু বলেছেন, আমি তার চেয়ে বেশি বলব না। সেটাই সরকারের বক্তব্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies