1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা বিজয় দিবস উপলক্ষে আলোচনা করছি। কোন বিজয়? যে বিজয়ের ৫০ বছর পরে পরাজয়ের গ্লানি নিয়ে করতে হচ্ছে। সেই পরাজয়টা কীসের? একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আশা-আকাঙ্ক্ষা সামনে রেখে ’৭১ সালে যুদ্ধ করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠার। আমাদের স্বপ্ন ছিল সকল মানুষের জন্য সমান অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করাব। দুর্ভাগ্যক্রমে ৫০ বছর পরে সেই পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে। মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারিনি।’তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন এবং সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার আহ্বানের পর দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই স্বপ্নই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে পট পরিবর্তনের পর আবার আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া আমাদের মাঝে উপস্থিত নেই। আমরা আগেও বলেছি, খালেদা জিয়াকে অন্যায়-বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থই হচ্ছে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে দুই শিশুপুত্র নিয়ে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা গ্রেফতার হয়ে ক্যান্টমেন্টের কারাগারে ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্দী ছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।’এসময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies