1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার বেলা সাড়ে ১২টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছানোর পর সেখানে যান তিনি।
এর আগে, ভারতের রাষ্ট্রপতি, স্ত্রী, কন্যা ও তার সফরসঙ্গীদের বহনকারী ভারতীয় এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বাংলাদেশের রাষ্ট্রপতি হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম তাদের স্বাগত জানান। বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে এই সফর করেছেন। বুধবার রাম নাথ কোবিন্দ রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এরপর রাষ্ট্রপতি আবদুল আয়োজিত ভোজসভায় যোগ দেবেন তিনি। একই দিন ভারতের রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও তার সাথে সাক্ষাৎ করবেন। শুক্রবার সফরের তৃতীয় দিন, ভারতের রাষ্ট্রপতি রমনা ‘কালী মন্দির’ এর সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন। তিনি মন্দিরের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময়েও আগ্রহ প্রকাশ করেন।
শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ভারতের রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies