1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

বুদ্ধিজীবীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীনতা- বাদশা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বুদ্ধিজীবীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীনতা। দেশের এ সব সূর্য সন্তানদের হত্যা জাতী হিসাবে আমাদের জন্য দূর্ভাগ্য। পরিকল্পিত হত্যার শিকার ’৭১’র ডিসেম্বরের মৃত্যুঞ্জয়ী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি গভীর বেদনা ও বিনম্র শ্রদ্ধা জানাই। বুদ্ধিজীবীদের হত্যাকারীরা আজও আড়ালেই থেকে গেলো। আমরা তাদের বিচার করতে পারিনি। জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। সেই হত্যাকান্ড থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক কেউ রেহাই পায়নি। সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি বলেন, আমাদের বুঝতে হবে আসলে কারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করছে। জাতীর কাছে পরিস্কার করতে হবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা কাদের দ্বারা হতে পারে। জাতীর কাছে যুক্তি প্রমান দিয়ে তুলে ধরতে হবে। বুদ্ধিজীবীদের হত্যাকান্ড ও তাদের উপর নির্যাতন এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশে এখনো বুদ্ধিজীবীদের হত্যা ও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। ‘যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে একদিকে যেমন তারা বন্দি করে রেখেছেন চিকিৎসার সুযোগ দিচ্ছে না, অন্যদিকে সমস্ত দেশপ্রেমিক মানুষের উপর তারা অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মামুনুর রশীদ মিটু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, সাইদুজ্জামান শাকিল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, নাজমা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies