1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

শিক্ষার্থীদের হাফ ভাড়া সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

দেশের সব মহানগরে চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) শিক্ষার্থীরা হাফ ভাড়ায় চলাচল করতে পারবেন।  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সোমবার বিকেলে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।  এতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ায় চলাচল করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এই হাফ ভাড়া কার্যকর হবে না। এতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ায় চলাচল করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এই হাফ ভাড়া কার্যকর হবে না। এই হাফ ভাড়া বিদ্যমান ভাড়ার চেয়ে ৫০ শতাংশ কম হবে বলে নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত হালনাগাদ বৈধ আইডি কার্ড সাথে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। দূরপাল্লার বাসে এই ভাড়া কার্যকর হবে না।  মন্ত্রণালয় বলছে, গত ১ ডিসেম্বর থেকে এই ভাড়া কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সারাদেশে বাসের ভাড়া বাড়ায় সরকার। কিন্তু সরকারি নির্দেশনার বাস্তবায়ন নেই সড়কে।  চলতি বছর নভেম্বরে রাজধানীর একটি বাসে হাফ ভাড়া নিয়ে এক কলেজপড়ুয়া ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন হেলপার। প্রতিবাদে উত্তাল হন শিক্ষার্থীরা। হাফভাড়ার দাবিতে সড়কে বিক্ষোভ করেন তারা। তাদের বিক্ষোভ চলাকালে বাস ভাংচুরের ঘটনা ঘটে।  এরই মধ্যে রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ও রামপুরার একরামুন্নছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী নাঈমুদ্দিন দুর্জয় সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের বিক্ষোভ আরও জোরদার হয়। নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কর্মসূচিতেও শিক্ষার্থীরা হাফ ভাড়ার প্রসঙ্গ এনেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies