1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য : বিচারপতি সহিদুল ইসলাম

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো: সহিদুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া যে অভিযোগের আসামি, আমার মনে হয় না সেখানে জামিন দিতে কোনো বাধা আছে। এই অভিযোগে তো মৃত্যুদণ্ড হয় না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের ব্যাপারে শিথিলতা আছে। কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। তিনি জামিন পেতে পারেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারে নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, এখন সত্যের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তবে আমরা কেউ আমাদের অধিকারগুলো ফিরে পাবো না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, একটা রাষ্ট্র কতটা সভ্য তা বোঝা যায় সেই রাষ্ট্রের মানবাধিকারের সূচক দেখে। কিন্তু দুঃখজনক বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু নেই। বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। যেখানে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই সেখানে মানবাধিকারের বিষয়টি তো বহুদূর। তিনি বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা লুটেপুটে খাচ্ছে। কিন্তু মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। আজকে প্রতি বছর ৭ লাখ মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায়। সরকারি দলের একটি ছোট ছেলেও অসুস্থ হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয় না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার চিকিৎসার অধিকারটুকু পাচ্ছেন না। তার চিকিৎসার জন্য টানা তিন সপ্তাহ এখানে পোগ্রাম করা হচ্ছে। সরকার কোনো কর্ণপাত করছে না। আর সাধারণ মানুষের কথা কি বলবো। নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি মো: জালাল উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান, সাপ্তাহিক আইনপক্ষের সম্পাদক ড. মো: গোলাম রহমান ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies