1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকার রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্য আমাদের। জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন, অনেক মানবতা দেখিয়েছি আর কত? এটা কোনও সভ্য দেশের নেতার কাছে আশা করা যায় না। কী দুর্ভাগ্য আমাদের, যে নেত্রী তাঁর সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে গেছেন, তাঁকে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়, রাজনীতি থেকে যখন জ্ঞান ও প্রজ্ঞা চলে যায়, সেখানে শক্তি-টাকা এই জিনিসগুলো সামনে এসে দাঁড়ায়। তখন সে রাজনীতি কোনোকিছু দিতে পারে না।’ তিনি বলেন, ‘এখানে সরকার সফল হয়েছে। বাংলাদেশের রাজনীতির সবগুলো সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এখন আর জ্ঞানী এবং প্রজ্ঞাবহ রাজনীতিবিদ দেখা যায় না। বর্তমান সরকারের কর্মের ফলে এখন শক্তি আর টাকা ছাড়া কোনও রাজনীতি নেই। পুরো সংস্কৃতিটাকেই বদলে দিয়েছে। গত এক যুগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ বদলে দিয়েছে। এখানে এখন সত্য ও সুন্দর বলতে কিছু নেই, আছে শুধু ভয়াবহ প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি, অবশ্যই অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে। অবশ্যই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’ মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য। আমাদেরকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের সব রাজনৈতিক দল, সব সংগঠন, সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies