1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস

করোনা : ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৮২ জনের শরীরে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৫১টি। শনাক্তের হার ১.৫০ শতাংশ। আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন। এর আগে মঙ্গলবার করোনায় মৃত্যু হয় একজনের আর করোনা শনাক্ত হয় ২৭৩ জনের শরীরে। গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies