1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

গত মাসের চেয়ে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

গত মাসের চেয়ে নভেম্বরে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি কমেছে। নভেম্বর মাসে দিনে ৩ হাজার ৫৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরে এই সংখ্যা ছিল ৫ হাজার ৪৫৮ জন। অর্থাৎ ১ হাজার ৮৯১ জন রোগী কম ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৫৯ জন। সরকারি হিসাবে, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৯৮ জন। এর মধ্যে নভেম্বরে ৭ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৭৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ২৬৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১০৫ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ২২২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৬ হাজার ৭৬১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies