1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিম চাষে ভাগ্য ফিরেছে আদিবাসী নারী দিপালীর

  • সম্পাদনার সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৪২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : শীতকালীন সবজি সিম চাষে ভাগ্য ফিরেছে আদিবাসী নারী দিপালী বর্মনের। সিমের ভালো ফলন ও দাম পাওয়ায় হাসি ফুটেছে দিপালীর মুখে, অভাবী সংসারে এসেছে স্বচ্ছলতা। জানাগেছে, চান্দইল গ্রামের পরশ বর্মনের স্ত্রী দিপালী বর্মন কারিতাসের আশা প্রকল্পের আর্থিক সহায়তায় চলতি মৌসুমে ১০ শতক জমিতে সিম চাষ করেছেন। এই জমি থেকে প্রতি সপ্তাহে প্রায় ৫০কেজি করে সিম উঠছে। প্রতি কেজি সিম ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এতে তার প্রতি সপ্তাহে আয় হচ্ছে ২ হাজার টাকা। দিপালী বর্মন জানান, আগে তিনি অন্যের ক্ষেতে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত সেপ্টেম্বর মাসে কারিতাসের আশা প্রকল্পের মাঠ কর্মীদের পরামর্শ ও এককালীন আর্থিক সহায়তা নিয়ে সিম চাষ শুরু করেন। এখন আর অন্যের ক্ষেতে শ্রম বিক্রি করতে হচ্ছে না। নিজের ক্ষেতেই শ্রম দিয়ে আর্থিক ভাবে সাবলম্বী হচ্ছেন। শুধু দিপালী বর্মনই নয় এ এলাকার অনিতা টপ্য, শুকুর মুনি, কল্পনা, মাধবীসহ অনেক আদিবাসী নারী কারিতাসের আশা প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে সবজি চাষ করে সাবলম্বী হয়েছেন। কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা বলেন, দরিদ্র আদিবাসী পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে কারিতাসের আশা প্রকল্প থেকে শস্য বহুমুখীকরণ ও সবজি চাষ কর্মসূচীর আওতায় ৬০জন আদিবাসী প্রান্তিক চাষীকে এককালীন ও অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদ ও পরিধি বৃদ্ধি করা হলে আরো আদিবাসীদের সাবলম্বী করা সম্ভব হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies