1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তৃতীয় ধাপে ‘সহিংসতাহীন নির্বাচনের মডেল’ হয়েছে : ইসি

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার প্রদশিত হয়েছে

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচন হিসেবে দাবি করছে ইসি। নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনকে ‘সহিংসতাহীন নির্বাচনের মডেল’ হিসেবে দাবি করেছেন। রবিবার (২৮ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এসময় তিনি কিছু এবারের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা স্বীকার করেন সচিব। ইসি সচিব আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর ছিল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সহনশীল আচরণ করেছে। এমন হলে ধীরে ধীরে সহিংসতা কমবে। ব্রিফিংয়ে জানানো হয়, তৃতীয় ধাপে এক হাজার ইউপি এবং নয়টি পৌরসভায় ভোটগ্রহণের কথা থাকলেও চট্টগ্রাম জেলার ১৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচিত হওয়ায় সেখানে ভোট প্রয়োজন হয়নি। বাকি ৯৮৬টি ইউপিতে প্রাথমিক হিসাবে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies