1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশের মালিকানা জনগণের হতেই আছে- ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।
আজ রবিবার বিকেলে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ‘দেশের মালিকানা জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে চিন্তায়, চেতনায় দেশের মালিকানা জনগণের। এ মালিকানা জনগণের হাতেই আছে। বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। নিজ দলে গণতন্ত্র না থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এক দিনে প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে।
তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারেনি। এ দেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে। এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি আরবের পরিবহনমন্ত্রী এইচ ই ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যশোর-খুলনা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকর প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেন। এ সময় সৌদি আরবের পরিবহন মন্ত্রী উল্লিখিত প্রকল্পে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies