1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশ শৃঙ্খলমুক্ত গণতন্ত্রের ক্রমবিকাশ ধারায় এগিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শৃঙ্খলমুক্ত গণতন্ত্রের ক্রমবিকাশ ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে আমাদের লড়াই সংগ্রাম চলবে।’ওবায়দুল কাদের শনিবার সকালে শহীদ ডা: মিলন দিবস উপলক্ষে শামসুল আলম খান মিললের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডা: মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেন এবং এ আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটে। শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও এ কথা সত্য যে, আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরো সময়ের প্রয়োজন। গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।’এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ মিলনের সমাধীতে ফুল শ্রদ্ধা জানান। এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies