1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে: মোশাররফ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বাদ জুমা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তিনি একথা জানানড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা যতটুকু চিকিৎসকদের কাছ থেকে শুনতে পেরেছি, তার স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ। দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, তার যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা বাংলাদেশে নেই। তাকে অতি দ্রুত বিদেশে নেয়া প্রয়োজন। তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে শেষ করে দেয়ার জন্য এই সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। এখন আইনের কথা বলে কোন লাভ নেই। আইনজীবীরা ইতিমধ্যে বলেছেন, খালেদা জিয়ার বিদেশে যেতে আইনি কোনো বাধা নেই। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে বিদেশে পাঠানোর জন্য জোর দাবি জানাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম প্রমূখ।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies