1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত শিগগিরই: কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সেমিনার হলে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন তিনি এ কথা বলেন।  সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত এবং শোকবার্তার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। পরে সংগঠনের বিভাগীয় প্রতিনিধিরা বক্তৃতা করেন।  দুপুরে এই সভায় উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্ধারনের দাবিতে তিনি বলেন, এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে।
মন্ত্রী বলেন, আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। পাশাপাশি শনিবার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। শুধু সরকারি বাসে নয় বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমি সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করব। সংগঠনের ১৩০টি ইউনিটের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সব কর্মকর্তা এবং সারা দেশের সব জেলা, শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গা। সঞ্চালনা করেন মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies