1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

নিরাপদ সড়কের দাবিতে ফের মাঠে নেমেছে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। মিছিলটি উইলস লিটলস স্কুলের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় সংলগ্ন স্কুলের শিক্ষার্থীরা এসে যোগ দিতে থাকে মিছিলটিতে। এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় বিচারের দাবিতে আজও বিক্ষোভ করছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। চার শতাধিক শিক্ষার্থী মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে সিটি করপোরেশনের ভবনের দিকে অগ্রসর হন। সেখান থেকে তারা গুলিস্তানে গিয়ে সমাবেশ করবেন বলে জানান। এদিকে শান্তিনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ভিকারুননিছা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা সহপাঠী শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। তারা বলতে থাকেন—উই ওয়ান্ট জাসটিস। বিক্ষোভে অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী। এসময় তাদের সঙ্গে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যরা রয়েছেন। এদিকে সাইন্সল্যাব ব্লক করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার তারা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিজেবির ৪ নম্বর গেট থেকে শুরু করে সাইন্সল্যাব হয়ে নিউমার্কেট রাউন্ড দিয়ে সাইন্সল্যাব যায়। পরে সাইন্সল্যাব অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকাল মূল চালক ছাড়াই চলছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি। সেই গাড়ির চাপায় গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies