1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে শুরু হলো আমন ধান ও চাল সংগ্রহের অভিযান

  • সম্পাদনার সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭২ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে সরকারিভাবে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান। বুধবার সকালে কালাই উপজেলা খাদ্যগুদাম চত্তরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এবার উপজেলার ২০২১/২০২২ অর্থবছরে দুই খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ১ হাজার ৭শ ৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে ৭শ ৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত। এ সময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো. শাহানশাহ হোনেস, উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি অলিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলা সহকারী উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো.আব্দুল বারী উপস্থিত ছিলেন। উক্ত অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি অলিউর রহমান বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান ও চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies