1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিএনপির আইনজীবীদের স্মারকলিপি পরীক্ষা করে সিদ্ধান্ত: আইনমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দেওয়া স্মারকলিপি গ্রহণের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্মারকলিপিটি গুরুত্ব সহকারে পরীক্ষা করে পরে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার দুপুর ২টার দিকে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মারকলিপি প্রদান পরবর্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপিটি আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। আইনমন্ত্রী বলেন, আমি ফৌজদারি কার্যবিধির ধারায় কি আছে সেটা নিয়ে এখনি কথা বলছি না। কারণ আজ আপনারা আমার মেহমান। আমিও আপনাদের পরিবারের একজন। এর আগে আইনমন্ত্রীকে দেওয়া দুই পাতার ওই স্মারকলিপিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অবনতি ঘটায় আমরা উদ্বিগ্ন। তার জীবন রক্ষার্থে মানবিক দিক বিচেনায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা অতীব জরুরি। এই পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মতে শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে অথবা বিশেষ আদেশে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানের পর বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আহমেদ আজম খান, ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সমিতির বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies