1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ দুুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এক শিক্ষার্থীকে টেনেহেঁচড়ে ঢাকা কলেজের ভেতরে নিয়ে যেতে দেখা গেছে। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল।নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies