1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২১৭ বার প্রদশিত হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৭টায় ঢাকা থেকে রংপুরগামী নাইট কোচ হানিফ পরিবহন বগুড়া- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলাধীন বকচর নামক স্থানে পৌঁছালে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়। আহত হয়েছে ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বকচর মন্ডল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইজিবাইকের চালক নজরুল ইসলাম টুকু (৬৫)। মাস্তা মিকুরাই গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ শেখ (১৯) এবং ঘোষপাড়ার মৃত রহমত উল্লার ছেলে আশরাফ (৭০)। শিবপুর গ্রামের রিপন মিয়া (৩২) এবং গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়ার সন্তোষ কুমারের ছেলে সুজন কুমার (৪০)। এ ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে শোনা যাচ্ছে এবং তার পরিচয় এখনও জানা যায়নি।  গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজিবাইকটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা যাচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।  অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহজাহান জানান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়ার পর আরও দুই যাত্রী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে শোনা যাচ্ছে এবং তার পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।  তিনি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে কিন্তু বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। মৃত পাঁচজনের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়র ফাইটার নুরে আলম সিদ্দিকি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের নাম জানা গেলেও তাদের পুরো ঠিকানা এখনো উদ্ধার করা যায়নি । গুরুতর আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies