1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদার চিকিৎসা নিয়ে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে : মান্না

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

নাগরিকর ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যেটা করছে তা পুরোপুরি অমানবিক, জঘন্য কাজ। রাজনীতি, ক্ষমতা, বিদ্বেষের যত ধরনের খারাপ রিপু আছে, তা মিলে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে এ কথা বলেন তিনি। তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। আমি আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে অন্য সকল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের কাছে আহ্বান জানাব, এমনভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সিসিইউতে চিকিৎসাধীন একজন রোগীকে দেখতে যাওয়া কঠিন। তবে আমি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার তা এখানে নেই। ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করছেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদেরের বিদেশে চিকিৎসা প্রসঙ্গে মান্না বলেন, সরকার তার জন্য বিদেশে থেকে চিকিৎসক এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতিও চিকিৎসার জন্য বিদেশ গেলেন। প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন। তখন দেশে সুচিকিৎসা ছিল না? তারা যদি যেতে পারেন তাহলে বেগম জিয়ার জন্য এত বাঁধা কেন?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies