1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ডিসেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১২ বার প্রদশিত হয়েছে

আগামী ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু সদ্যস্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথার্থ শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছে। পাশাপাশি বছরের প্রথমদিন সব শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে।’ একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সিনাহাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ইফতেখার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies