1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জুয়েলারি দোকানসহ ৩টি টেইলার্স দোকানে চুরির ঘটনা ঘটেছে। ৩১জানুয়ারি দিবাগত রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকানে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্যারাডাইস জুয়েলারি দোকানের ক্যাশ বাক্সের তিনটি তালা ভেঙে নগদ অর্থ সহ প্রায় এক লক্ষ টাকা মূল্যের মালামাল চুরি করে। এছাড়াও রউফ বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা, বেঞ্জির টেইলার্সের তালা কেটে তিনটি থ্রি-পিস, এবং শহিদুল ইসলামের দোকানেওতালা ভাঙার ঘটনা ঘটে। সব মিলিয়ে এসব দোকান থেকে আনুমানিক ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী মহলের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দোকান মালিকরা। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies