1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে কুড়িগ্রামে আলাদা আলাদা ভাবে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয় । রোববার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জুহুরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি কোষাধক্ষ, এডভোকেট রুহুল আমিন, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কৃষক দলের আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারা, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আল-আমিন, সিনিয়র যুগ্ন সম্পদক রকিবুল হাসান রকি বকসি, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, ছাত্রদল নেতা জাকির হোসেন, বিপুল আহমেদ প্রমুখ।
বক্তারা ৭ নভেম্বরের চেতনায় দেশের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার করেন। সেই সাথে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক দফা আন্দোলন বেগবান করার আহ্বান জানান। বক্তারা অভিলম্বে দেশ নেত্রী ও গণতন্ত্রের মা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও সূচিকিৎসা দাবি করেন।পরে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে রোববার সকালে কুড়িগ্রামের দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এ সময় বক্তব্য রাখেন যুগ্ সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলসহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies