1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রংপুর ১ আসনে জাপার প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর আপিল বিভাগে মনোনয়ন বৈধ ঘোষণা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার প্রদশিত হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুর-১ সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ব্যারিস্টার মঞ্জুম আলীর আপিল বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার শুনানি শেষে নির্বাচন কমিশন এ রায় ঘোষণা করেন । এর আগে গত ১ জানুয়ারি দাখিল কৃত হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভুল উল্লেখ করে রংপুর জেলা রিটার্নিং অফিসার ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। পরে রিটারনিং অফিসারের এ রায়ের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন জাপার প্রার্থী মঞ্জুম আলী।
রায়ের বিষয়ে ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি,এই রায়ের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমি মহান আল্লাহর রহমত ও রংপুর-১ আসনের মানুষের দোয়ায় আমার মনোনয়ন ফিরে পেয়েছি আমি আশা করি জনগণের ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে জনগণকে সঙ্গে নিয়ে রংপুর ১ আসনের মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব।এদিকে, রায়ের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে। তারা জানান, সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। এই রায় আমাদের পক্ষে এসেছে, দীর্ঘদিন থেকে এই সংসদীয় আসনটি জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে এবারও লাঙ্গল প্রতীকে ব্যারিস্টার মঞ্জুন আলী জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে স্থানীয়রা।  উল্লেখ্য, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies