1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, বিদায় ভারতের

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার প্রদশিত হয়েছে

এক ম্যাচ বাকি থাকতেই ভারত জেনে গেল, তাদের বিশ্বকাপ মিশন শেষ। আজ আবুধাবির শেষ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড। এতে নামিবিয়ার বিপক্ষে নামার আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ভারত। আগামী ৮ নভেম্বর নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ভারতের জন্য নিয়মরক্ষার। মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের প্রথম বলেই মিচেলকে হারায় কিউইরা। ৩ বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন কিউই ওপেনার। মুজিবের বলে শেহজাদের তালুবন্দী হন মিচেল। পাওয়ারপ্লের ৬ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ১ উইকেট হারিয়ে ৪৫ রান। ম্যাচের অষ্টম ওভারে রশিদ খানের বলে বোল্ড হন মার্টিন গাপটিল। ৪ বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৮ রান করেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি আফগান টপঅর্ডাররা। দলীয় ৮ রানে শাহজাদকে ফেরান মিলানে। পরের ওভারে বোল্ট এসেই ফেরান জাজাইকে(২)। দলীয় ১৯ রানে গুরবাজের(৬) স্ট্যাম্প উড়িয়ে দেন বোল্ট। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানরা তুলেছে মাত্র ২৩ রান। দশম ওভারে ইশ সোধির বলে বোল্ড হন গুলবাদিন নায়েব। ১ বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৬তম ওভারে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাজিবুল্লাহ জাদরান। দলীয় ১১৫ রানে সাউদির বলে ফেরেন আফগান অধিনায়ক নবী। ২০ বলে ১৪ রান করেন তিনি। ১৯তম ওভারে দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে থামান নিশাম। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৩ রান করেন জাদরান। স্কোরকার্ডে ২ রান যোগ হতেই সোধির হাতে ধরা পড়েন করিম জানাত। ২ বলে ২ রান করে মাঠ ছাড়েন করিম। ইনিংসের শেষ বলে রশীদ খানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন জেমি নিশাম। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুটি উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন টিম সাউদি। একটি করে উইকেট নেন অ্যাডাম মিলানে, ইশ সোধি ও জিমি নিশাম।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies