1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁ -৩ ( বদলগাছী – মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল কে শোকজ নোটিশ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৩ ( বদলগাছী – মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল কে শোকজ নোটিশ দিয়েছেন এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মোঃ মমিনুল হক। কারন দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, ফজলে হুদা নওগাঁ -৩ আসনে বিএনপির প্রার্থী। তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। যা আইনত সিদ্ধ নয়। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রচার প্রচারণার সুযোগ নেই। সেই হিসেবে এই ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি-৩ ও বিধি -১৮ এর লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ বলে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে আগামী ১৯ জানুয়ারি নোটিশকারীর দপ্তরে নিজে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য / জবাব দাখিলের জন্য নোটিশে বলা হয়েছে। এ বিষয়ে ফজলে হুদা বাবুল বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের ফেসবুক পেইজ কখনো নিজেরা নিয়ন্ত্রণ করেন না। ওইসব ভিডিও পোষ্টার কে বা কাহারা কিভাবে শেয়ার করেছে তা তিনি অবগত নন। নির্দিষ্ট সময়ে জবাব দাখিল করা হবে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies